৫ প্রকার নামাজী
বান্দা যখন আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়ায়, তখন তারা সাধারণত পাঁচ প্রকার অবস্থায় নামাজ আদায় করে থাকে।মূলত নামাজে খুশুখুজু তথা মনোযোগের উপর ভিত্তি করেই এই অবস্থাসমূহের পার্থক্য নির্ণয় করা যায়। নামাজের এই পাঁচ অবস্থা তথা পাঁচ প্রকার নামাজীরা নিম্নরূপ: ১. অমনোযোগী প্রথম প্রকার নামাজী নামাজের মধ্যে সম্পূর্ণভাবে অমনোযোগী থাকে। সে অনেকটা অবহেলা এবং দায়সারা ভাবে নামাজ আদায় করে। এমনকি সে তার নামাজের অবস্থান সম্পর্কেও অর্থাৎ কিরাত, রুকু, সিজদা, বৈঠক প্রভৃতি সম্পর্কে সচেতন ও নিশ্চিত থাকেনা। ২. বিভিন্ন চিন্তায় মগ্ন এরা যথাযথভাবেই নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে তারা অন্য চিন্তায় মগ্ন থাকে। যদিও তারা যথাযথভাবে নামাজের মধ্যে কিরাত, রুকু, সিজদা, বৈঠক প্রভৃতি আদায় করে তবুও তাদের নামাজে খুশু খুজু থাকেনা এবং নামাজের ভেতর তারা বাইরের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে থাকে।অপ্রিয় হলেও সত্য বাংলাদেশের অধিকাংশ মুসল্লিই এই শ্রেণিভূক্ত। ৩. প্রচেষ্টাকারী এই প্রকার নামাজীরা যথাযথভাবে নামাজ আদায়ের চেষ্টা করে। নামাজের মধ্যে তারা শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসার সাথে মোকাবেলা করে নামাজের ভেতর তাদের মনোযোগ রাখার...